বজ্রহানা দাও
91 রুক্মীনি ও রাধা কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে গেলে রাধা কাঁদে বসে রুক্মীনিকে কেড়ে এনে তাকেই ভালোবাসে । মথুরার বিদর্ভ কন্যা তাকেই বিয়ে করে শ্রীকৃষ্ণ রাধার প্রেম সব কি তবে মিছে ? মহাভারতে ঠাঁই হয়নি রাধার প্রেমগাথা পুরাণ বলে যে রুক্মীনি সেই ছিল রাধা । ------------------------- 92 অনন্য উপহার তখন একমাত্র পুত্রই সব ধ্যানজ্ঞান স্বামী,কন্যা আর সবাই নেহাৎই ফেলনা । পুত্রকে ডাক্তার ইঞ্জিনীয়ার নয়তো বড় অফিসার করতে হবে , সব চাইতে ভালো স্কুল ,কলেজ,এবং শিক্ষক চাই । উদায়স্ত খেটে স্বামীর নাভিশ্বাস তবু ও চলে না । রমা টিউশনী ধরে, রান্নার মাসী ছাঁটাই ছেলের শিক্ষায় যেন না হয় কোন খামতী । অবহেলা আর অফুরন্ত পরিশ্রম শেষে একদিন স্বামী সংসার ছেড়ে চির বিদায় নেয় হঠাৎ । ততদিনে ছেলে স্বয়ংম্ভর,ভাল চাকরী ভাল বিয়ে সংসার ফুরফুরে প্রজাপতির মতো রঙীন । বছর না ঘুরতেই বৌমার আসল চেহারা একটু একটু করে , এখন ছেলের আর সময় হয় না মাকে দেখবার , সে এখন ব্যস্ত তার বৌ ,মেয়ে ,কর্মজীবন ঘর দোর সাজানো,অতিথি আপ্যায়ন বৌয়ের সেবা । রমার নাওয়া খাওয়ার ঠিক নেই ,অসুস্হ শরীর । বৌ ঠিকমতো খেতে দেয় না তার খবর ক...